বিকাশে অজান্তেই টাকা কাটা বন্ধ করুন মাত্র ১ মিনিটে!
অনলাইনে বিভিন্ন সার্ভিস যেমন নেটফ্লিক্স, হইচই, মোবাইল রিচার্জ বা বিভিন্ন অ্যাপের সাবস্ক্রিপশন ফি এখন বিকাশের মাধ্যমেই দেওয়া যায়। অনেক সময় আমরা অজান্তেই অটো-পে' (Auto Pay) অপশনটি চালু করে ফেলি, ফলে প্রতি মাসে আমাদের একাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে টাকা কেটে নেওয়া হয়। আপনারও যদি বিকাশে অটো পেমেন্ট বা অটো সাবস্ক্রিবশনের মাধ্যমে প্রতি মাসে টাকা কেটে নেয়া হয় যা আপনি দেখছে, কিন্তু কিভাবে এটি বন্ধ করতে হয় জানেন না, তাহলে সম্পুর্ন পোষ্ট পড়ুন।
বিকাশ অটো সাবস্ক্রিপশন কী?
বিকাশ অ্যাপের একটি বিশেষ ফিচার হলো 'অটো-পে'। এটি ব্যবহার করে কোনো নির্দিষ্ট সার্ভিস বা অ্যাপকে একাউন্ট থেকে নির্দিষ্ট সময় পর পর টাকা কেটে নেওয়ার অনুমতি দেয়া থাকে। এটি ব্যবহারকারীকে ম্যানুয়ালি পেমেন্ট করার ঝামেলা থেকে মুক্তি দিলেও, প্রয়োজন শেষে বন্ধ করা জরুরি হয়ে পড়ে।
বিকাশ অ্যাপ থেকে অটো-পে বন্ধ করার পদ্ধতি
বিকাশ অ্যাপের মাধ্যমেই ব্যবহারকারী সক্রিয় অটো-পেমেন্ট নিয়ন্ত্রণ করতে পারে। নিচে ধাপগুলো দেওয়া হলো:
১. বিকাশ অ্যাপে লগইন করুন: প্রথমে আপনার ফোনের বিকাশ অ্যাপটি ওপেন করে পিন নম্বর দিয়ে লগইন করুন।
২. আরো দেখুন' অপশনে যান: হোম স্ক্রিনের ডান দিকে থাকা 'আরো দেখুন' (More) আইকনে ট্যাপ করুন।
৩. 'অটো পে' (Auto Pay) সিলেক্ট করুন: এখান থেকে আপনি 'অটো পে' নামের একটি অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।
৪. সক্রিয় সাবস্ক্রিপশন দেখুন: এখানে আপনার চালু থাকা সকল অটো-পেমেন্টের লিস্ট দেখা যাবে।
৫. বাতিল বা রিমুভ করুন: আপনি যে সার্ভিসটির টাকা কাটা বন্ধ করতে চান, সেটির পাশে থাকা 'বাতিল করুন' বা 'Unsubscribe' আইকনে ক্লিক করুন।
৬. নিশ্চিত করুন: অ্যাপ আপনার কাছে কনফার্মেশন চাইলে সেটি নিশ্চিত করুন। ব্যাস! আপনার অটো সাবস্ক্রিপশনটি সফলভাবে বন্ধ হয়ে যাবে।
যদি বিকাশ অ্যাপে লিস্ট না থাকে তবে কী করবেন?
অনেক সময় কিছু বিদেশি অ্যাপ বা থার্ড-পার্টি ওয়েবসাইট সরাসরি বিকাশ গেটওয়ে ব্যবহার করে কিন্তু তা বিকাশের ইন্টারনাল 'অটো-পে' লিস্টে দেখায় না। সেক্ষেত্রে আপনাকে নিচের পদ্ধতি অবলম্বন করতে হবে। সংশ্লিষ্ট অ্যাপের সেটিংস চেক করুন। (যেমন: Spotify, YouTube Premium বা OTT প্ল্যাটফর্ম) আপনার টাকা কাটছে, সেই অ্যাপের 'Subscription' বা 'Payment Method' সেকশনে গিয়ে পেমেন্ট মেথডটি রিমুভ করে দিন।
বিকাশ লাইভ চ্যাট বা হেল্পলাইন: যদি আপনি কোনোভাবেই অপশন খুঁজে না পান, তবে বিকাশের হেল্পলাইন ১৬২৪৭ নম্বরে কল করে বা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ চ্যাটের মাধ্যমে কথা বলে সার্ভিসটি বন্ধ করার অনুরোধ করতে পারেন।
Adsense In-Article Ad 3

0 মন্তব্যসমূহ